একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মূল চেতনা হলো সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক বিচারবিচার প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার দীর্ঘ সময় অতিক্রম করার পরও আমাদের প্রিয় স্বদেশ পদে পদে বৈষম্যের মুখোমুখি। ধনী ও দরিদ্রের ব্যবধান, সুযোগের অসম বণ্টন, আঞ্চলিক উন্নয়ন বৈষম্য এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে সমাজের প্রতিটি স্তরে আজ বৈষম্যের শিকড় ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের মনে তাই আজ তীব্র প্রশ্ন—কেন বৈষম্যপূর্ণ আমার এ দেশ?
আমাদের দেশে বৈষম্যের প্রধান ক্ষেত্রসমূহ
অর্থনৈতিক বৈষম্য: সম্পদের অসম বণ্টন ও অসম কর ব্যবস্থার কারণে ধনী আরও ধনী হচ্ছে এবং মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণি দিন দিন জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে।
শিক্ষা ব্যবস্থার বৈষম্য: মানসম্মত শিক্ষার সুযোগ শহরকেন্দ্রিক ও বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ। বহুমুখী শিক্ষা ধারা (বাংলা, ইংরেজি, মাদ্রাসা) সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যকে আরও বাড়িয়ে দিচ্ছে।
কর্মসংস্থান ও সুযোগের অভাব: যোগ্য থাকা সত্ত্বেও স্বজনপ্রীতি, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের কারণে সাধারণ মেধাবীরা সঠিক চাকরি বা কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :